আলজেইমারস (স্মৃতিবিলোপ) রোগে আক্রান্ত হওয়ার প্রথম লক্ষণ ঘুম ভালো না হওয়া। নতুন এক গবেষণায় এই দাবি করা হয়েছে। ইঁদুরের ওপর করা এই গবেষণার ফল মানুষের ক্ষেত্রেও সত্যি হলে এমনটা হতে পারে।
দাতব্য প্রতিষ্ঠান ‘আলজেইমারস রিসার্চ ইউকে’ গবেষণাটি করেছে। গবেষণার ফল প্রকাশিত হয়েছে সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন সাময়িকীতে। এতে
দেখা গেছে, মস্তিষ্কে প্রোটিনের জমাট বেঁধে যাওয়াটাই (প্ল্যাক) আলজেইমারস রোগের প্রধান কারণ। আর প্ল্যাকের প্রথম পর্যায়ে ইঁদুরের ঘুমে সমস্যা দেখা দেয়।
গবেষকেরা দাবি করেছেন, প্ল্যাক
ও আলজেইমারস মধ্যকার এই সম্পর্ক প্রমাণিত হলে তা হবে চিকিৎসকদের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। প্রথম দিকেই এই রোগের লক্ষণ চিহ্নিত করা গেলে
চিকিৎসা ক্ষেত্রে তা হবে
গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।
মানুষের ক্ষেত্রে চিন্তা করলে এই রোগের শেষ পর্যায়ে তাদের স্মৃতিশক্তিতে সমস্যা দেখা দেয়। এই
পর্যায়ে এসে তাদের মস্তিষ্কের
অংশবিশেষ অকেজো হয়ে যায়। তখন চিকিৎসা সেবা কঠিন হয়ে দাঁড়ায় অথবা আদৌ চিকিৎসা করার সুযোগ থাকে না। আলজেইমারস রোগের চিকিৎসার স্বার্থেই গবেষকেরা এই
রোগের প্রথম লক্ষ্মণ দেখা দেওয়ার
আগেই তা শনাক্ত করতে চান।
ইঁদুর ও মানুষের বিটা এমিলয়েড প্রোটিনের মাত্রা প্রাকৃতিকগতভাবেই ২৪ ঘণ্টা পরপর ওঠানামা করে। এই
প্রোটিনই আলজেইমারস রোগের স্থায়ী
প্ল্যাক গঠন করে।
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে দেখা গেছে, নিশাচর ইঁদুরগুলো দিনের বেলা
প্রতি ঘণ্টায় ৪০ মিনিট ঘুমায়। কিন্তু মস্তিষ্কে প্ল্যাক গঠন শুরু হওয়ার পর তাদের ঘুম কমে ৩০ মিনিটে দাঁড়ায়।
No comments:
Post a Comment