নারী-পুরুষ ভেদে অনেকেই আজকাল অতিরিক্ত ওজন কমাতে নানা কসরত করেন। এর মধ্যে অনেকেই আছেন, যাঁরা আবার প্রিয় পিত্জা, বার্গার, হটডগের মতো ফাস্ট ফুডের লোভও সামলাতে পারেন না। সাম্প্রতিক এক গবেষণায় এসব মানুষের জন্য সুখবর দিয়ে বলা হয়েছে, চা পানই হলো সব সমস্যার সমাধান।
জাপানের কোবে বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দেখেছেন, নিয়মিত চা পান করলে রক্তে মিশে যাওয়া চর্বিযুক্ত খাবার ধ্বংস হয়। ডেইলি মেইল গতকাল রোববার এ খবর জানিয়েছে।
গবেষণায় বিজ্ঞানীরা কয়েকটি ইঁদুরকে উচ্চমাত্রার চর্বিযুক্ত খাবার দেন। অন্য কয়েকটি ইঁদুরকে স্বাভাবিক খাবার খেতে দেন। এরপর ১৪ সপ্তাহ ধরে ওই দুই দলের ইঁদুরকে পানি, ব্ল্যাক (কালো) টি ও গ্রিন (সবুজ) টি পান করতে দিয়ে বিষয়টির সত্যতা খুঁজে পান। বিজ্ঞানীরা দেখতে পান, এই দুই ধরনের চা-ই দেহের ওজন প্রতিরোধ করতে সহায়ক। সেই সঙ্গে পেটে জমে থাকা অতিরিক্ত চর্বি কমাতেও উপকারী। এ গবেষণাটি ‘জার্নাল অব এগ্রিকালচারাল অ্যান্ড ফুড কেমিস্ট্রি’তে প্রকাশিত হয়েছে।
No comments:
Post a Comment